শুধু বইয়ের পড়াশোনা নয়, ইন্ডাস্ট্রির সঙ্গে সংযোগ, এক্সট্রা-কারিকুলার কার্যক্রম ও বাস্তব অভিজ্ঞতাও সমান গুরুত্বপূর্ণ। তিনি আরো বলেন, একই সঙ্গে শৃঙ্খলা, নৈতিকতা ও সততার চর্চার মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোকে জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। আমাদের লক্ষ্য এমন শিক্ষা নিশ্চিত করা, যা শিক্ষার্থীদের দক্ষ, কর্মবান্ধব ও দায়িত্বশীল নাগরিক হিসেবে তৈরি করবে। এ সময় তিনি শিক্ষার্থীদের দক্ষ, কর্মবান্ধব ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

গতকাল নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) সামার সেমিস্টার ২০২৬-এর ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় ভালো ফলের জন্য ১৮ শিক্ষার্থীকে শতভাগ মেধাবৃত্তিসহ মোট ৯৮ শিক্ষার্থীকে বিভিন্ন হারে বৃত্তি দেয়া হয়।

এতে বিশেষ অতিথি ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার, সম্মানিত অতিথি ছিলেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এমএ কাশেম, বেনজীর আহমেদ, রেহানা রহমান ও ইয়াছমিন কামাল। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের উদ্দেশে স্বাগত বক্তব্য দেন এনএসইউ রেজিস্ট্রার ড. আহমেদ তাজমীন। এ সময় নিজ নিজ স্কুলের পরিচয় তুলে ধরেন স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম; স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক সাজ্জাদ হোসেন; স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক দীপক কুমার মিত্র এবং স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন অধ্যাপক একেএম ওয়ারেসুল করিম।

উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, নর্থ সাউথ ইউনিভার্সিটি শুধু সার্টিফিকেট বা ডিগ্রি নয়; এটি শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান অর্জন এবং ভবিষ্যতের নেতৃত্বের জন্য সহায়ক একটি প্রতিষ্ঠান।