বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী। সম্প্রতি বিরুলিয়ায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ উপলক্ষে আয়োজিত কেক কাটা, মানব লোগো তৈরি, খেলাধুলা, ফান ইভেন্টস, র‌্যালি, আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম মাহাবুবুল হক মজুমদার। বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক ড. সৈয়দ মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ট্রেজারার হামিদুল হক খানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।