সম্প্রতি ১৫২০তম পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে তাকে এ পদে পুনর্নির্বাচিত করা হয়।
ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূবালী ব্যাংকের পূর্বসূরি ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংকে ১৯৬৭ সালে সর্বকনিষ্ঠ পরিচালক হিসেবে যোগদানের মাধ্যমে ব্যাংক খাতে প্রবেশ করেন মনজুরুর রহমান। ১৯৮৩ সালে ব্যাংকটি বেসরকারীকরণের পর তিনি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে ১৯৮৫ সালের ২৫ জানুয়ারি থেকে ১৯৮৬ সালের ১৮ জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে ২০২০ সালের ৩১ জুলাই থেকে আবার এ পদে দায়িত্ব পালন করছেন। তার দক্ষ নেতৃত্ব ও সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি পূবালী ব্যাংকের প্রবৃদ্ধি ও আধুনিকায়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
মনজুরুর রহমান কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন। ব্যাংকিংয়ের পাশাপাশি চা শিল্পেও তার দক্ষতা রয়েছে। মনজুরুর রহমান রেমা টি কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের সাবেক স্বতন্ত্র পরিচালক।










