বাল্টিমোর ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় যুক্ত কার্গো জাহাজের মালিক ও পরিচালন সংস্থার বিরুদ্ধে ১০ কোটি ডলার ক্ষতিপূরণের মামলা করেছে যুক্তরাষ্ট্র সরকার। এ বিষয়ে মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড জানান, সেতুর ধ্বংসাবশেষ পরিষ্কার ও বাল্টিমোর বন্দর চালু করতে যে অর্থ খরচ হয়েছে তা করদাতারা বহন করবেন না। ক্ষতিপূরণের অর্থ যোগাযোগ ব্যবস্থা পুনর্গঠনে খরচ হবে। এর আগে জাহাজের মালিকানা প্রতিষ্ঠান গ্রেস ওশানের বিরুদ্ধে মামলা করেছিল দুর্ঘটনায় মৃত শ্রমিকদের পরিবার। খবর বিবিসি