বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (বিআইএসি) ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্প্রতি ‘বিনিয়োগ বিরোধ নিষ্পত্তি: সফলতার জন্য প্রয়োজন একটি শক্তিশালী এডিআর কাঠামো’ শীর্ষক সেমিনার আয়োজন করে। সেমিনারটি ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক সাবেক সরকারের উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরী এবং সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির আহমেদ চৌধুরী। সেমিনারে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সাবেক প্রধান বিচারপতি কেএম হাসান ও মুহাম্মদ সৈয়দ মাহমুদ হোসেন। অন্য অতিথিদের মধ্যে ছিলেন আপিল বিভাগের সাবেক বিচারপতি তারিক উল হাকিম, আইনজীবী শাহদীন মালিক ও হা-মীম গ্রুপের প্রতিষ্ঠাতা মো. এ কে আজাদ এমপি প্রমুখ।
বিআইএসির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেমিনার
বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (বিআইএসি) ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্প্রতি ‘বিনিয়োগ বিরোধ নিষ্পত্তি: সফলতার জন্য প্রয়োজন একটি শক্তিশালী এডিআর কাঠামো’ শীর্ষক সেমিনার আয়োজন করে।










