ঢাকায় মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অঙ্গপ্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (ইউসিআইএল) ফেয়ার ফেস সিমেন্ট ব্র্যান্ড মেঘনাসেম সুপার ডিলাক্সের এক্সক্লুসিভ ডিলার মেসার্স মুন এন্টারপ্রাইজের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমজিআই এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ খোরশেদ আলম, সিনিয়র জিএম (ব্র্যান্ড) কাজী মো. মহিউদ্দিন, ডিজিএম (সেলস অ্যান্ড মার্কেটিং) মো. জিয়ারুল ইসলাম এবং মেসার্স মুন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মাহমুদুল হাসান (মামুন) প্রমুখ।