ভারত পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেডের (বিপিসিএল) বাংলাদেশে একমাত্র পরিবেশক ও বাজারজাতকারী প্রতিষ্ঠান কেমলুব লিমিটেডের প্রতিনিধিরা মতবিনিময় সভা ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। সম্প্রতি ভারতের মুম্বাইয়ে এ চুক্তি স্বাক্ষরের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বিপিসিএলের সঙ্গে কেমলুব লিমিটেডের মধ্যে ম্যাক লুব্রিকেন্টের ব্যবসায়িক প্রবৃদ্ধি ও অন্যান্য বিষয়ে আলোচনা হয়।

ব্যবসায় পরিচালনায় দক্ষতা ও সুনামের বিষয়ে বিবেচনায় উক্ত আলোচনা সভায় কেমলুব লিমিটেডকে বাংলাদেশের একমাত্র বাজারজাতকারী প্রতিষ্ঠান হিসেবে পুনরায় নিয়োগ প্রদান করে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেডের (বিপিসিএল) নির্বাহী পরিচালক শুভঙ্কর সেনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং কেমলুব লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক আবেদীনসহ উর্ধ্বতন কর্মকর্তারা। উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ভবিষ্যৎ ব্যবসায়িক উন্নয়নের বিষয়ে নিজেদের স্ব-স্ব আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি