ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) গ্রাহকদের কাছে বিভিন্ন বীমা পণ্য ও সেবা বিক্রি করার লক্ষ্যে জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সঙ্গে একটি ব্যাংকান্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর করেছে। ইউসিবির করপোরেট হেড অফিসে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফরিদুল ইসলাম এবং জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবু বক্কর সিদ্দিকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।