খাদ্যশস্য রফতানিতে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে বেলারুশ সরকার।
আগামী ছয় মাস এ নিষেধাজ্ঞা বজায় থাকবে।
সম্প্রতি এ নিষেধাজ্ঞার ঘোষণা দেয়া হয়।
খবর ওয়ার্ল্ডগ্রেইনডটকম।
কৃষিপণ্যবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান এপিকে ইনফর্ম জানায়, বেলারুশের মন্ত্রিপরিষদ এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিষেধাজ্ঞা জারি করে।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, আগামী ছয় মাস গম, রাই, যব, ওটস, ভুট্টা, বাকহুইট ও তেলবীজসহ অন্যান্য খাদ্যশস্য রফতানি করা যাবে না।
রয়টার্স জানায়, চলতি বছর উষ্ণ ও শুষ্ক আবহাওয়ার কারণে খাদ্যশস্য আবাদ ব্যাহত হয়েছে।
ফলে স্বাভাবিকের তুলনায় অনেক কম উৎপাদন হয়েছে।
বেলারুশের সরকারি প্রক্ষেপণ অনুযায়ী, চলতি বছর দেশটির খাদ্যশস্য উৎপাদন ১৪ শতাংশ হ্রাসের আশঙ্কা দেখা দিয়েছে।
দেশটিতে মোট ৬২ কোটি টন খাদ্যশস্য উৎপাদনের সম্ভাবনা রয়েছে।










