এশিয়ার অন্যতম দুই ফ্লাইট পরিষেবা সংস্থার কাছ থেকে ৬৫টি নতুন উড়োজাহাজের ক্রয়াদেশ পেয়েছে ইউরোপীয় নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস। এর মধ্যে ২১টি ওয়াইড-বডি এ৩৫০-৯০০ ও ১১টি এ৩২১নিও ন্যারো-বডি জেট চেয়েছে জাপান এয়ারলাইনস। সঙ্গে ১০টি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার কেনার কথা জানিয়েছে সংস্থাটি। অন্যদিকে এয়ারবাসের কাছে দক্ষিণ কোরিয়ার বৃহত্তম ক্যারিয়ার কোরিয়ান এয়ার ৩৩টি এ৩৫০ উড়োজাহাজ চেয়েছে। এ ক্রয়াদেশের আর্থিক পরিমাণ ১ হাজার ৩৭০ কোটি ডলার। এশিয়ানা এয়ারলাইনসকে একীভূত করার পর এটি কোরিয়ান এয়ারের প্রথম কোনো ক্রয়াদেশ। খবর ও ছবি রয়টার্স
এশিয়ায় ৬৫টি উড়োজাহাজের ক্রয়াদেশ পেয়েছে এয়ারবাস
এশিয়ার অন্যতম দুই ফ্লাইট পরিষেবা সংস্থার কাছ থেকে ৬৫টি নতুন উড়োজাহাজের ক্রয়াদেশ পেয়েছে ইউরোপীয় নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস।










