রাজধানীর মিরপুরে নতুন আউটলেট চালু করেছে সুপারশপ ইউনিমার্ট। মিরপুর-১১ নম্বর এলাকায় চালু হওয়া এ আউটলেটের নাম ইউনিমার্ট মেট্রো। ব্যস্ত নগরজীবনের কথা বিবেচনায় রেখে মাঝারি আকারের এ বিক্রয়কেন্দ্রটি সাজানো হয়েছে।

ইউনিমার্ট মেট্রোতে দৈনন্দিন প্রয়োজনীয় বিভিন্ন পণ্য রাখা হয়েছে। এখানে তাজা শাকসবজি ও ফলমূলের পাশাপাশি গ্রোসারি পণ্য, গৃহস্থালি সামগ্রী এবং ঘর সাজানোর নানা উপকরণ পাওয়া যাচ্ছে। ক্রেতাদের সময় বাঁচানো ও স্বাচ্ছন্দ্য বাড়ানোর লক্ষ্যে কেনাকাটার পরিবেশ সহজ ও গোছানো রাখা হয়েছে।

নতুন আউটলেট চালু উপলক্ষে মিরপুর-১১ নম্বর এলাকায় ক্রেতাদের জন্য বিভিন্ন প্রচারণা কার্যক্রম নেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে দোকানের ভেতরে বিশেষ চমক, বিভিন্ন আয়োজন এবং ক্রেতাদের অংশগ্রহণমূলক অভিজ্ঞতার ব্যবস্থা। এসব উদ্যোগের মাধ্যমে ক্রেতাদের সঙ্গে সংযোগ বাড়ানো ও দৈনন্দিন কেনাকাটাকে আরো উপভোগ্য করে তোলার চেষ্টা করা হচ্ছে।

আউটলেটটি চালুর মাধ্যমে রাজধানীর নাগরিকদের সঙ্গে ইউনিমার্টের সম্পর্ক আরো জোরালো হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, মানসম্মত পণ্য সরবরাহ, সুবিধাজনক সেবা এবং ক্রেতা সন্তুষ্টির প্রতিশ্রুতি বজায় রেখেই সাধারণ মানুষের কাছাকাছি আধুনিক খুচরা বিক্রয় সেবা পৌঁছে দেয়ার লক্ষ্য নিয়ে তারা কাজ করছে।

—বিজ্ঞপ্তি