সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মকালীন সেমিস্টারে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য মাসব্যাপী ভর্তি মেলার আয়োজন করা হয়েছে। এ মেলায় ভর্তি ফিতে ৪০ শতাংশ ছাড় দেয়া হচ্ছে।
সম্প্রতি রাজধানীর পান্থপথ–গ্রীনরোড এলাকায় অবস্থিত সোনারগাঁও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভর্তি মেলাটির উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য এডভোকেট উম্মে সালমা এ মেলার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে ট্রাস্টি বোর্ডের উপদেষ্টা আজিজুল বারী শিপু, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ একরামুল ইসলাম এবং উপ-উপাচার্য অধ্যাপক বুলবুল আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, সমন্বয়কারী, দপ্তর প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, তিনটি অনুষদের অধীনে ১৩টি বিভাগে মোট ২১টি বিষয়ে ভর্তি কার্যক্রম চলছে।
বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের অধীনে চার বছর মেয়াদি স্নাতক কোর্স হিসেবে সিভিল প্রকৌশল, যন্ত্র প্রকৌশল, কম্পিউটার প্রকৌশল, বিদ্যুৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল, নৌ স্থাপত্য ও সামুদ্রিক প্রকৌশল, বস্ত্র প্রকৌশল, ফ্যাশন নকশা ও প্রযুক্তি, স্থাপত্য এবং পোশাক উৎপাদন ও প্রযুক্তি বিভাগে পড়ার সুযোগ রয়েছে।
ব্যবসা অনুষদের অধীনে চার বছর মেয়াদি ব্যবসা প্রশাসন স্নাতক কোর্সের পাশাপাশি পোশাক বাণিজ্য ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর, সরবরাহ শৃঙ্খল ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর, বস্ত্র ও ফ্যাশন বিপণন বিষয়ে স্নাতকোত্তর, ব্যাংক ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর, ব্যবসা প্রশাসন স্নাতকোত্তর, নিয়মিত ব্যবসা প্রশাসন স্নাতকোত্তর এবং নির্বাহী ব্যবসা প্রশাসন স্নাতকোত্তর কোর্স চালু রয়েছে।
কলা ও মানবিক অনুষদের অধীনে চার বছর মেয়াদি আইন বিষয়ে স্নাতক, আইন বিষয়ে স্নাতকোত্তর, বাংলা বিষয়ে স্নাতক সম্মান এবং সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগে পড়ার সুযোগ রয়েছে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য ০১৯৩৩৬৬৯৯৬৬ নম্বরে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
—বিজ্ঞপ্তি









