এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম এবং ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট ও ইন্টারকন্টিনেন্টাল ঢাকার ক্লাস্টার ডিরেক্টর অব হিউম্যান রিসোর্সেস নাজমুল হুদা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
জানা যায়, এ অংশীদারত্বের আওতায় ব্র্যাক ব্যাংকের কার্ডধারীরা মোজাইক রেস্টুরেন্টে বুফে ব্রেকফাস্ট, লাঞ্চ বা ব্রাঞ্চ ও ডিনারে ‘বাই ওয়ান গেট ওয়ান ফ্রি’ সুবিধা উপভোগ করবেন। এছাড়া ব্যাংকের গ্রাহকরা মোজাইক, কানেক্সিয়ন্স এবং হাউজ অব হানে আ লা কার্ট ডাইনিংয়ে ১০ শতাংশ ছাড় উপভোগ করবেন। পাশাপাশি হোটেলের হেলথ ক্লাব, সুইমিংপুল ও ভেন্যু বুকিংয়ের ক্ষেত্রেও থাকছে ১০ শতাংশ ছাড়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের পক্ষে ক্লাস্টার ফাইন্যান্স ডিরেক্টর সুজন সাহা এবং ক্লাস্টার ডিরেক্টর অব সেলস অ্যান্ড মার্কেটিং মো. নজরুল ইসলাম। অন্যদিকে ব্র্যাক ব্যাংকের পক্ষে ছিলেন হেড অব অ্যালায়েন্সেস মো. আশরাফুল আলম, হেড অব এমপ্লয়ি ব্যাংকিং একেএম শাহাদুল ইসলাম এবং মার্চেন্ট অ্যাকোয়ারিংয়ের সিনিয়র ম্যানেজার দীপক চন্দ্র দাস।










