রাজধানীর মাতুয়াইলের শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ রোডে (স্মার্ট কমপ্লেক্স) ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন করা হয়েছে। শাখাটি উদ্বোধন করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ট্রানজেকশন ব্যাংকিং এবং ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন চ্যানেলের প্রধান মো. সিকান্দার-ই-আজম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট (রিটেইল) বিভাগের প্রধান এসএম মইনুল হোসেন প্রমুখ।
ইউসিবির এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন
রাজধানীর মাতুয়াইলের শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ রোডে (স্মার্ট কমপ্লেক্স) ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন করা হয়েছে।










