তথ্যনির্ভর আধুনিক শিক্ষা প্রসারের উদ্দেশে ডিআইআইটি সব সময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তথ্যপ্রযুক্তির এ যুগে শুধু গতানুগতিক শিক্ষা কার্যক্রম যথেষ্ট নয়। বর্তমান সরকারের স্মার্ট ও ডিজিটাল বাংলাদেশ তৈরির উদ্দেশ্য সফল করার লক্ষ্যে সিলেবাসের পাঠ্যসূচির পাশাপাশি তথ্য প্রযুক্তির আধুনিক প্রয়োগ বিষয়ক শিক্ষা অপরিহার্য।
এ লক্ষ্যকে সামনে রেখে ডিআইআইটির উদ্যোগে আয়োজিত ‘ডিজিটাল মার্কেটিং অ্যাসেনশিয়ালস: কিকস্টার্ট ইউর ডিজিটাল জার্নি’ কর্মশালায় প্রায় ২৫০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। গত ২১ মে টাঙ্গাইলের মির্জাপুরের শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজে অনুষ্ঠিত কর্মশালায় স্পিকার ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সোশ্যাল মিডিয়া ম্যানেজার ইয়াদ মোশাররফ শেজান। তিনি ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন বিষয় নিয়ে তথ্যপূর্ণ উপস্থাপনা ছাত্রছাত্রীদের উদ্দেশে তুলে ধরেন।
বর্তমান সময়ে মার্কেটিংয়ের বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম কীভাবে তৈরি করতে হবে, কীভাবে কাজ করলে সফলতা আসবে, এর বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন। কলেজের পক্ষে স্বাগত বক্তব্যে ডিজিটাল মার্কেটিং বিষয়ে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ এবং অনুপ্রাণিত করেন শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল মান্নান।
ডিআইআইটির গৌরবোজ্জ্বল ২৭ বছরের সাফল্যের ছোট্ট একটি খণ্ডচিত্র তুলে ধরেন শাকিলা জাহান নিপা, সহকারী অধ্যাপক, বিবিএ প্রোগ্রাম ও কো-অর্ডিনেটর, প্রমোশন অ্যান্ড মার্কেটিং ডিপার্টমেন্ট। বক্তব্য দেন ডিআইআইটির বিবিএ বিভাগের সহযোগী অধ্যাপক এবং কর্মশালার আহ্বায়ক মো. মোকাররম হোসেন। কর্মশালায় ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের প্রায় সব শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন। - বিজ্ঞপ্তি










