আলোচ্য সপ্তাহে দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা ১০টি কোম্পানির মধ্যে আটটিই ছিল মিউচুয়াল ফান্ড খাতের। ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুসারে, গত সপ্তাহে ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষে থাকা ১০টি কোম্পানির মধ্যে মিউচুয়াল ফান্ড খাতের আটটি কোম্পানি হলো এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড।

এর মধ্যে প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা এবি ব্যাংক ফান্ড ও আইএফআইসি ব্যাংক ফান্ডের ইউনিট-দর গত সপ্তাহে যথাক্রমে ২০ শতাংশ করে বেড়েছে। পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম স্থানে থাকা পপুলার লাইফ ফান্ড, পিএইচপি ফান্ড ও ইবিএল এনআরবি ফান্ডের ইউনিট-দর গত সপ্তাহে যথাক্রমে ১৭ দশমিক ৯ শতাংশ করে বেড়েছে।

অষ্টম, নবম ও দশম স্থানে থাকা ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, ট্রাস্ট ব্যাংক ফান্ড ও ফার্স্ট জনতা ব্যাংক ফান্ডের ইউনিট-দর গত সপ্তাহে যথাক্রমে ১৭ দশমিক ২ শতাংশ করে বেড়েছে।

সপ্তাহ শেষে ফান্ডগুলোর দর দাঁড়িয়েছে যথাক্রমে ৩ টাকা ৪০ পয়সায়, আগের সপ্তাহ শেষে যা ছিল ২ টাকা ৯০ পয়সা।

শীর্ষ ১০ ফান্ডর মধ্যে বাকি দুই ফান্ড হালো হামিদ ফ্যাব্রিকস লিমিটেড ও রানার অটোমোবাইলস পিএলসি। এর মধ্যে তৃতীয় স্থানে থাকা হামিদ ফ্যাব্রিকসের শেয়ারদর গত সপ্তাহে ১৯ দশমিক ১ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির দর দাঁড়িয়েছে ১১ টাকা ২০ পয়সায়, আগের সপ্তাহ শেষে যা ছিল ৯ টাকা ৪০ পয়সা। আর চতুর্থ স্থানে থাকা রানার অটোর শেয়ারদর গত সপ্তাহে ১৮ দশমিক ৫ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির দর দাঁড়িয়েছে ৪০ টাকা ৪০ পয়সায়, আগের সপ্তাহ শেষে যা ছিল ৩৪ টাকা ১০ পয়সা।