এতে সহযোগিতায় ছিল বাংলাদেশ থ্যালাসেমিয়া হাসপাতাল। দিবসটি পালনের অংশ হিসেবে সম্প্রতি ব্যাংকের করপোরেট হেড অফিসে এমটিবি ফাউন্ডেশনের উদ্যোগে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। এছাড়া রোগটি প্রতিরোধ, ব্যবস্থাপনা ও এর চিকিৎসা সম্পর্কে কার্যকর ধারণা দিতে একটি সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির (এমটিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রক্তদান কর্মসূচি ও সচেতনতামূলক সেশনের উদ্বোধন করেন এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান। এ সময় বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির সভাপতি ডা. এমএ মতিন, উপদেষ্টা সৈয়দ দিদার বখত্ ও নির্বাহী পরিচালক ডা. একেএম একরামুল হোসেন স্বপন উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন এমটিবির উপব্যবস্থাপনা পরিচালক রেইস উদ্দীন আহমাদ ও উসমান রাশেদ মঈন, গ্রুপ লিগ্যাল অ্যাফেয়ার্সের ডিভিশনাল হেড শাফায়াত উল্লাহ, গ্রুপ হিউম্যান রিসোর্স ডিভিশনের চিফ পিপল অফিসার মাসুদ মুশফিক জামান এবং এমটিবি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সামিয়া চৌধুরীসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।