শহরজুড়ে সৌন্দর্যবর্ধন প্রকল্প হাতে নিয়েছে দুবাই সরকার। এর অংশ হিসেবে বেশকিছু বাস্কেটবল কোর্ট ও পার্কের ডিজাইনে পরিবর্তন আনা হয়েছে। আন্তর্জাতিক ক্রীড়া ও বিনোদন কোম্পানির সহযোগিতায় চারটি পার্কের ডিজাইনে আমূল পরিবর্তন এনেছে দুবাই মিউনিসিপ্যালিটি। মূলত আধুনিক রঙ ও চিত্রকর্মের মাধ্যমে বাস্কেটবল ও ফুটবল কোর্টগুলোকে নতুনভাবে সাজানোই ছিল এ প্রকল্পের মূল লক্ষ্য। এটি দুবাইয়ের সৌন্দর্য ও আকর্ষণীয়তা বাড়াতে দুবাই প্রশাসনের প্রচেষ্টারও প্রতিফলন। দুবাইয়ের পার্কগুলোর পরিচিতি সংস্কার ও বিকাশের প্রকল্পটি একটি অনন্য সৌন্দর্যায়ন প্রকল্প। এটি আমিরাতের আধুনিক চেতনা, আকর্ষণীয়তা, নান্দনিকতা এবং একটি সৃজনশীল পদ্ধতিতে বিনোদনমূলক অবকাঠামোর বৈচিত্র্যকে প্রতিফলিত করে। খেলার মাঠগুলোয় যে ডিজাইন দেয়া হয়েছে তা দুবাই প্রশাসনের সৃজনশীলতার পরিচায়ক। আল বারসা পন্ড পার্ক ও আল ওয়ারকা পার্ক দুটিকে চিত্রায়ণের মাধ্যমে আরো আকর্ষণীয় করে তোলা হয়েছে। অ্যারাবিয়ান বিজনেস