সম্প্রতি গুলশান এভিনিউয়ে প্রাইম অ্যাসপায়ারে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তিটি স্বাক্ষরিত হয়।

এ চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের নীরা গ্রাহকরা শাহরুখ আমিন থেকে কেনাকাটায় সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন।

প্রাইম ব্যাংক পিএলসির এসইভিপি ও হেড অব লায়াবিলিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট শায়লা আবেদীন ও শাহরুখ আমিনের স্বত্বাধিকারী শাহরুখ আমিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসির হেড অব কাস্টমার প্রপোজিশন হোসাইন মোহাম্মদ জাকারিয়া ও উভয় প্রতিষ্ঠানের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। —বিজ্ঞপ্তি