দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট একাউন্ট্যান্টস অব বাংলাদেশ এর ঢাকা ব্রাঞ্চ কাউন্সিলের ২০২৬ সালের জন্য মান্নান বেপারী এফসিএমএ, শাহানা পারভীন এফসিএমএ, মো. ইকবাল হোসেন এসিএমএ এবং মো. কামরুজ্জামান এফসিএমএ যথাক্রমে চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, সেক্রেটারী এবং ট্রেজারার নির্বাচিত হয়েছেন। গত ১৪ ফেব্রুয়ারি ঢাকা ব্রাঞ্চ কাউন্সিলের এক সভায় উপরোক্ত কর্মকর্তাবৃন্দকে নির্বাচিত করা হয়।

নবনির্বাচিত চেয়ারম্যান মান্নান বেপারী এফসিএমএ বর্তমানে সাউথইস্ট ব্যাংক পিএলসি এর সিএফও পদে কর্মরত আছেন। তিনি ২০২১ সালে ডিবিসির ট্রেজারার, ২০২৩ সালে সেক্রেটারি এবং ২০২৪ সালে ভাইস-চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছেন।

নবনির্বাচিত ভাইস-চেয়ারম্যান শাহানা পারভীন এফসিএমএ বর্তমানে আইসিডিডিআর'বি এর সিনিয়র ফাইন্যান্স ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। তিনি ২০২২ সালে ডিবিসির ট্রেজারার এবং ২০২৪ সালে সেক্রেটারি হিসাবে ভূমিকা পালন করেন।

নবনির্বাচিত সেক্রেটারি মো. ইকবাল হোসেন এসিএমএ, সিএফএ, এফআরএম বর্তমানে সোনালী ব্যাংক পিএলসি’র সিএফও অ্যান্ড হেড অব ট্রেজারি। ২০২৩ সালে তিনি ডিবিসির ট্রেজারার হিসাবে দায়িত্ব পালন করেছেন।

নবনির্বাচিত ট্রেজারার মো. কামরুজ্জামান এফসিএমএ বর্তমানে কোহিনুর কেমিক্যাল কোম্পানি এর ভাইস প্রেসিডেন্ট (অ্যাকাউন্ট অ্যান্ড ফাইন্যান্স) এবং কোম্পানি সেক্রেটারি পদে কর্মরত আছেন।

-বিজ্ঞপ্তি