চলতি বছরের মার্চ থেকে শুরু হওয়া এ উদ্যোগের আওতায় নারী শিক্ষার্থীরা জরুরি প্রয়োজনে সাশ্রয়ী মূল্যে স্যানিটারি ন্যাপকিন সংগ্রহের সুযোগ পাচ্ছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পর্যন্ত দেশের সাতটি মাদরাসায় স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করেছে ফ্রেশ অনন্যা। এর মাধ্যমে হাজারো নারী শিক্ষার্থী এ সেবার আওতায় এসেছেন। আগামী মাসগুলোতে দেশের আরো শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলে এ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। 

এ প্রসঙ্গে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক ব্যারিস্টার তাসনিম মোস্তফা বলেন, ‘এ উদ্যোগের উদ্দেশ্য শুধু স্যানিটারি ন্যাপকিন সহজলভ্য করা নয়, বরং নারী শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, সহায়ক ও পিরিয়ডবান্ধব পরিবেশ গড়ে তোলা।’ পিরিয়ড নিয়ে সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসামগ্রী সহজলভ্য করা নারীদের স্বাস্থ্য, মর্যাদা ও আত্মবিশ্বাস নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান তিনি।