বাংলাদেশে কনকা, গ্রি এবং হাইকো ব্র্যান্ডের ইলেকট্রনিক্স এবং হোম অ্যাপ্লায়েন্স পণ্য উৎপাদনকারী ও বিপণনকারী গ্রুপ ইলেকট্রো মার্ট এশিয়া প্যাসিফিক এন্টারপ্রেনার অ্যাওয়ার্ডস ২০২৬ এ টেকসই এবং ইএসজি এক্সিলেন্স ক্যাটাগরিতে সম্মাননা অর্জন করেছে। সম্প্রতি সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক উদ্যোক্তা শীর্ষ সম্মেলনে সিঙ্গাপুর সরকারের সংস্কৃতি, সম্প্রদায় ও যুব ও জনশক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী, দক্ষিণ-পূর্ব জেলার মেয়র দীনেশ বাসু দাশের উপস্থিতিতে গ্রুপের ডিএমডি মো. নুরুল আফছারের হাতে এই পুরস্কার হস্তান্তর করা হয়। পরিবেশগত টেকসই উন্নয়ন, সামাজিক দায়বদ্ধতা সংরক্ষণ, স্টেকহোল্ডারদের চাওয়া-পাওয়ার মধ্যে সামঞ্জস্যতা রক্ষা, ব্র্যান্ড ইক্যুইটি প্রবৃদ্ধি এবং আর্থিক পারফরম্যান্সে উন্নয়ন করার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। এছাড়া ইলেকট্রো মার্ট তাদের প্রতিটি কার্যক্রমে পরিবেশগত এবং সামাজিক সচেতনতা প্রচারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে।
বিশ্বের ১৮০টির’ও অধিক দেশে সমাদৃত ইলেকট্রনিক্স ব্যান্ড কনকা ও গ্রি ইলেকট্রো মার্ট গ্রুপের হাত ধরে বাংলাদেশে যাত্রা শুরু করে। গ্রাহকদের আস্থা, বিশ্বমানের পণ্য এবং নিরবিছিন্ন চাহিদার কারণে কনকা ও গ্রি ব্র্যান্ড ইলেকট্রনিক্স পণ্য প্রতিষ্ঠানটিকে ট্রেডিং ব্যবসা থেকে উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠানে পরিণত হতে সহায়তা করে। গ্রুপটি ২০১৮ সাল সাথে বিশ্বের শীর্ষ স্থানীয় দু’টি গ্লোবাল ব্র্যান্ড কনকা ও গ্রি এবং নিজস্ব ব্র্র্যান্ড হাইকো ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স পণ্য সামগ্রী নারায়ণগঞ্জে স্থাপিত কারখানায় উৎপাদন করছে। গ্রুপটি চায়নার সাথে যৌথ প্রযুক্তির শেয়ারের মাধ্যমে গ্রাহকদেরকে পরিবেশবান্ধব ও অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ নিত্য নতুন কনকা, গ্রি ও হাইকো ব্র্যান্ড ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স পণ্য সামগ্রী গ্রাহকদেরকে সরবরাহ করে যাচ্ছে।
গ্রি, কনকা ও হাইকো ব্র্যান্ডের ইলেকট্রনিক্স ও হোম অ্যাপলায়েন্স পণ্যের বিশেষ বৈশিষ্ট্য, গুণগতমান, গ্রহণযোগ্যতা, বিক্রয়োত্তর সেবা এবং সাশ্রয়ী মূল্যের কারণে বর্তমানে বিশ্বব্যাপী গ্রাহকদের প্রথম পছন্দ। বিশ্বের শীর্ষ স্থানীয় গ্লোবাল ব্র্যান্ড কনকার রয়েছে রেফ্রিজারেটর, ফ্রিজার, এলইডি টিভি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইলেক্ট্রিক ক্যাটল, গ্যাস স্টোভ, ইনফ্রেইড কুকার, প্রেসার কুকার, রাইস কুকার, ইলেকট্রিক আয়রনসহ বেশ কিছু হোম অ্যাপ্ল্যায়েন্সের পণ্য। বিশ্বের নাম্বার ওয়ান ব্র্যান্ড গ্রি’র রয়েছে সিলিং, ওয়াল, ক্যাসেট, ভিআরএফ, ডাকটেড ও চিলার এয়ারকন্ডিশনার, পোর্টেবল এসি, এয়ারফিউরিফায়ার, ডিহিউমিডিফায়ার, এয়ারকুলার, এয়ার সার্কুলেটর ফ্যান এবং এয়ারকার্টেন।
ইলেকট্রো মার্ট গ্রুপ তিন দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের বাজারে কনকা, গ্রি ও হাইকো ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স পণ্য বিশ্বস্ততা, সুনাম ও আস্থার সাথে উৎপাদন, সরবরাহ ও বাজারজাত করছে। বিগত সময়ে গ্রাহক, শুভানুধ্যায়ী ও ভোক্তাদের অফুরন্ত ভালোবাসা, আস্থা এবং নির্ভরতার ফলস্বরুপ ইলেকট্রো মার্ট গ্রুপ এখন বহির্বিশ্বেও স্বীকৃতি অর্জন করছে। গ্রুপের ডিএমডি নুরুল আফছার বলেন প্রতিটি স্বীকৃতিই নতুন দায়বদ্ধতা সৃষ্টি করে যা আগামীর পথ চলার প্রতিটি মুহূর্তে আমাদেরকে আরো দায়িত্বশীল ও কর্ম অনুপ্রেরণা প্রদান করবে। গ্রাহক, শুভানুধ্যায়ী, ক্রেতা ও ভোক্তাদের অবিচল আস্থা, অফুরন্ত ভালোবাসা এবং নির্ভরতার প্রতি জানাই গভীর কৃতজ্ঞতা।
-বিজ্ঞপ্তি










