বিশ্বখ্যাত ইউরোমানি ট্রেড ফাইন্যান্স জরিপে বাংলাদেশে টানা অষ্টমবারের মতো শীর্ষ ট্রেড ফাইন্যান্স ব্যাংক হিসেবে স্বীকৃতি পেয়েছে দি হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড (এইচএসবিসি) বাংলাদেশ। ব্যাংকটি একইসঙ্গে বিশ্বব্যাপী টানা নবম বছর এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলে সপ্তমবারের মতো প্রথম স্থান ধরে রেখেছে। ব্যাংকটি বলছে, গ্রাহকসেবা, পণ্য বৈচিত্র্য ও প্রযুক্তিগত সক্ষমতায় ধারাবাহিক নেতৃত্বের স্বীকৃতিই এ অর্জন।
ইউরোমানি পরিচালিত এ জরিপ আন্তর্জাতিক বাণিজ্য অর্থায়নে ব্যাংকগুলোর সক্ষমতার ভিত্তিতে প্রস্তুত বিশ্বের অন্যতম শীর্ষ ও বস্তুনিষ্ঠ র্যাংকিং হিসেবে বিবেচিত। জরিপে ৯৬টি দেশের ১২ হাজার ৭০০ ট্রেড ফাইন্যান্স বিশেষজ্ঞ ও করপোরেট ট্রেজারারের মতামত প্রতিফলিত হয়েছে।
২০২৬ সালের ফলাফলে এইচএসবিসি ১৮টি অপারেটিং মার্কেটের মধ্যে ১৬টিতে শীর্ষস্থান অর্জন করেছে। এ ফলাফল এইচএসবিসিকে একটি নির্ভরযোগ্য বাণিজ্যিক অর্থায়ন অংশীদার হিসেবে আরো দৃঢ়ভাবে স্বীকৃতি দিয়েছে, যা কর্মক্ষেত্রে গভীর দক্ষতা, শক্তিশালী বৈশ্বিক নেটওয়ার্ক এবং উদ্ভাবনী সমাধানের মাধ্যমে গ্রাহকদের ক্রমবর্ধমান জটিল বৈশ্বিক বাণিজ্য পরিচালনায় সহায়তা করছে।
এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মাহবুব উর রহমান বলেন, বাংলাদেশে অষ্টমবার এবং বিশ্বব্যাপী নবমবারের মতো এক নম্বর ট্রেড ফাইন্যান্স ব্যাংক হিসেবে স্বীকৃতি পাওয়া গর্বের। এ পুরস্কার বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এ সময়ে গ্রাহকদের বাণিজ্যের গুরুত্ব ও জটিলতা দুটোই আগের যেকোনো সময়ের তুলনায় বেশি। ইউরোমানির এ সম্মাননা কেবল একটি পুরস্কারই নয়; এটি আমাদের গ্রাহকদের আস্থার প্রতিফলন এবং আমাদের কর্মীবৃন্দদের নিরলস পরিশ্রমের স্বীকৃতি। বৈশ্বিক অর্থনীতিক পথচলায় আমরা গ্রাহকদের পছন্দের অংশীদার হতে পেরে সত্যিই অভিভূত।
এইচএসবিসি বাংলাদেশের গ্লোবাল ট্রেড সলিউশনস প্রধান আহমদ রাবিউল হাসান বলেন, এ স্বীকৃতি আমাদের সহকর্মীদের অক্লান্ত পরিশ্রমের প্রতিফলন, যারা সর্বোত্তম গ্রাহক পরিসেবা ও উদ্বাভনী বাণিজ্যিক সমাধান দেয়ার মাধ্যমে আমাদের গ্রাহকদের ব্যবসায়িক সমৃদ্ধি অর্জনে সদা সচেষ্ট রয়েছে। আমাদের প্রতি গ্রাহকদের অব্যাহত আস্থা ও অংশীদারত্বের জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ, কারণ তাদের সমর্থন ছাড়া এ সাফল্য সম্ভব হতো না। আন্তর্জাতিক বাণিজ্যে আমাদের দক্ষতার ভিত্তিতে আমরা উদ্ভাবনী ব্যাংকিং সমাধানে আমরা আমাদের বিনিয়োগ অব্যাহত রাখব, যাতে আমাদের বৈশ্বিক নেটওয়ার্কর মাধ্যমে বাংলাদেশী ব্যবসায় প্রতিষ্ঠানগুলোকে বিশ্বব্যাপী সংযুক্ত হতে পারে।
এইচএসবিসির বৈশ্বিক পরিব্যাপ্তি, অত্যাধুনিক ডিজিটাল সক্ষমতা এবং শক্তিশালী গ্রাহক-কেন্দ্রিক সেবার মাধ্যমে আর্থিক বিশ্বে শিল্পের মান নির্ধারণ করে চলেছে। এ স্বীকৃতি সবার জন্য ব্যাংকিংকে নিরাপদ ও সহজ করার ক্ষেত্রে এইচএসবিসির প্রতিশ্রুতি ও শ্রেষ্ঠত্বের প্রতিফলন।
-বিজ্ঞপ্তি










