শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) পালিত হচ্ছে বিভিন্ন কর্মসূচি। ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করে।

দিবসটি উপলক্ষে আজ সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। এ সময় পতাকা অর্ধনমিত করেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব, বোর্ড অব ট্রাস্টির সদস্য ইঞ্জিনিয়ার ওয়াসিল হাসান চৌধুরী এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহমুদুর রহমান।

পুষ্পস্তবক অর্পণে অংশ নেন বোর্ড অব ট্রাস্টির সদস্যরা, উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন অনুষদের ডিন, কলেজ ও বিভাগীয় চেয়ারম্যান, পরিচালক, সমন্বয়ক, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা।

এছাড়া বিএনসিসি, স্টুডেন্ট অ্যাম্বাসেডর, বিভিন্ন সোসাইটির শিক্ষার্থীসহ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরাও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে প্রতি বছর নিয়মিতভাবে আইইউবিএটিতে এসব কর্মসূচি পালন করা হয়।

—বিজ্ঞপ্তি