এ উপলক্ষে গতকাল ব্যাংকের ঢাকাসহ সব শাখা-উপশাখায় কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া করপোরেট প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন ও কেক কেটে আনুষ্ঠানিকভাবে ২৫ বছর পূর্তি উদযাপন করা হয়। এছাড়া একই দিনে শাহ্জালাল ইসলামী ব্যাংকের নতুন ১২টি এসএমই বিনিয়োগ পণ্য আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পর্ষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ; পরিচালক মো. সানাউল্লাহ সাহিদ, হারুন মিয়া, আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, প্রকৌশলী মো. তৌহীদুর রহমান; ফকির মনিরুজ্জামান ও আবদুল হাকিম এবং স্বতন্ত্র পরিচালক মো. রিয়াজুল করিম।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এছাড়া শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সদস্য মুফতি মোহাম্মদ মিজানুর রহমান মোনাজাত পরিচালনা করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শাহ্জালাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ আল-মামুন; উপব্যবস্থাপনা পরিচালক এমএম সাইফুল ইসলাম ও মো. জাফর ছাদেক। ব্যাংকের এসইভিপি ও কোম্পানি সচিব মো. আবুল বাশার সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন। অন্যদিকে দোয়া ও মোনাজাত পরিচালনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেএভিপি ও জনসংযোগ বিভাগের ইনচার্জ কেএম হারুনুর রশীদ।