আকাশ ডিভাইসের ছবি তুলে পুরস্কার হিসেবে ১০টি টেলিভিশন পেয়েছেন গ্রাহকরা।
দেশের একমাত্র ডিটিএইচ সেবাদাতা এ ব্র্যান্ড আকাশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত ডিজিটাল ফটো কনটেস্টের আওতায় গ্রাহকরা এ পুরস্কার জিতে নেন।
রাজধানীর গুলশানে বেক্সিমকো কমিউনিকেশন্সের হেড অফিসে ঢাকার দুজন বিজয়ীর মাঝে পুরস্কার হস্তান্তর করা হয়।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বেক্সিমকো কমিউনিকেশন্সের হেড অব বিজনেস প্ল্যানিং অ্যান্ড সাপ্লাই চেইন জিয়া হাসান খান, হেড অব সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন শাহ মোহাম্মদ মাকসুদুল গণি এবং হেড অব মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী।











