দৃক বাংলাদেশ প্রেস ফটো কনটেস্ট ২০২৫-এ পুরস্কার পেয়েছেন বণিক বার্তার ফটো সাংবাদিক কাজী সালাহউদ্দীন রাজু। তিনি কনটেস্টের ‘রাজনীতি’ বিভাগে বিজয়ী হয়েছেন।
কাজী সালাহউদ্দীন রাজু পুরস্কার হিসেবে ৫০ হাজার টাকা, সম্মাননা স্মারক ও সনদ পাবেন।
জনমুখী সাংবাদিকতা, রাজনীতি ও শিল্প, সংস্কৃতি এবং ক্রীড়া এ তিনটি বিভাগে ফটো কনটেস্টের আয়োজন করে দৃক।
নির্বাচিত ছবিগুলো নিয়ে এপ্রিল মাসে ঢাকায় একটি প্রদর্শনীর পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে প্রদর্শনীটি বৃহত্তর পরিসরে পৌঁছে দিতে ভার্চুয়াল মাধ্যমেও আয়োজিত হবে। বিজয়ী ছবিগুলোর পাশাপাশি নির্বাচিত ৩০টি ছবি এ প্রদর্শনীতে স্থান পাবে বলে দৃক জানিয়েছে।










