পূবালী ব্যাংক পিএলসির কার্ড বিজনেস ডিভিশন তাদের সম্মানিত ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য বহু প্রতীক্ষিত ‘স্পেন্ড অ্যান্ড উইন ক্যাম্পেইন সিজন ৪’ আনুষ্ঠানিকভাবে শুরু করেছে। এ অফারের আওতায় ক্রেডিট কার্ডধারীদের জন্য দেশের অন্যতম প্রধান উপকূলীয় গন্তব্য কক্সবাজারে বিলাসবহুল হোটেলে দুই রাত বিনামূল্যে থাকার সুযোগ দেয়া হচ্ছে।

গত ৩ বছরের সফলতার ওপর ভিত্তি করে এ বছরের প্রচার কার্যক্রমটি সাজানো হয়েছে। কার্ডধারীরা শুধুমাত্র পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে দৈনন্দিন কেনাকাটার মাধ্যমে কক্সবাজারের শীর্ষ হোটেল ও রিসোর্টগুলোতে এই থাকার সুযোগ পাবেন। এই সুবিধার মধ্যে একজন সঙ্গী এবং ৫ বছরের কম বয়সী শিশু অন্তর্ভুক্ত থাকবে।

পুরস্কার পাওয়ার যোগ্য হতে হলে কার্ডধারীদের ২০২৬ সালের আগস্ট মাসের মধ্যে পয়েন্ট অব সেল (পিওএস) অথবা ই-কমার্স লেনদেনের মাধ্যমে নির্ধারিত অঙ্কের খরচের সীমা পূরণ করতে হবে। নির্দিষ্ট স্তর অনুযায়ী এই বিশেষ পুরস্কার ও খরচের শর্ত নির্ধারণ করা হয়েছে।

মাস্টারকার্ড ওয়ার্ল্ড ও ভিসা প্ল্যাটিনাম ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের ক্ষেত্রে ন্যূনতম ৩ লাখ টাকা খরচের শর্ত রাখা হয়েছে। এই শর্ত পূরণ করলে কক্সবাজারের ইনানিতে অবস্থিত সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পাতে দুই রাত বিনামূল্যে থাকা যাবে।

মাস্টারকার্ড টাইটানিয়াম ও ভিসা গোল্ড ক্রেডিট কার্ডধারীদের ক্ষেত্রে খরচের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে দুই লাখ টাকা। এই নির্দিষ্ট পরিমাণ কেনাকাটা করলে গ্রাহকেরা কক্সবাজারের হিমছড়িতে অবস্থিত বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলসে দুই রাত বিনামূল্যে থাকার সুবিধা পাবেন।

ভিসা ক্লাসিক ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য খরচের সীমা নির্ধারণ করা হয়েছে দেড় লাখ টাকা। এই নির্ধারিত অর্থ খরচ করলে গ্রাহকদের কক্সবাজারের হোটেল গ্র্যান্ড প্যাসিফিকে দুই রাত বিনামূল্যে থাকার সুযোগ দেয়া হবে।

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, এই অফারের ক্ষেত্রে নির্দিষ্ট শর্তাবলী প্রযোজ্য হবে। কার্ডধারীরা পূবালী ব্যাংকের দাপ্তরিক ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যমের পাতা কিংবা নির্ধারিত কল সেন্টার নম্বরে যোগাযোগ করে সম্পূর্ণ নির্দেশিকা জেনে নিতে পারবেন।

—বিজ্ঞপ্তি