রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) পরিচালনা পর্ষদ অডিট কমিটির ৬০তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাকাব পরিচালনা পর্ষদের পরিচালক ও রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভুঞা। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অংশ নেন তিনি।

সভায় অন্যদের মধ্যে ভার্চুয়ালি অংশ নেন অডিট কমিটির সদস্য ও রাকাব পরিচালনা পর্ষদের পরিচালক মৎস্য অধিদপ্তর রাজশাহী বিভাগের উপপরিচালক তোফাজউদ্দীন আহমেদ এবং প্রাণিসম্পদ অধিদপ্তর রংপুর অঞ্চলের পরিচালক ড. মোহা. ইসমাইল হক।

এছাড়া রাকাব বোর্ডরুমে উপস্থিত ছিলেন নিরীক্ষা, হিসাব ও আদায় মহাবিভাগের মহাব্যবস্থাপক মাকসুদা নাসরীন এবং পর্ষদ সচিবালয়ের সচিব মোহা. সানা উল্লাহ।