অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উদ্যোগ, এডিবির অর্থায়ন, বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধান এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির বাস্তবায়নে স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পেটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের (এসআইসিআইপি) আওতাধীন উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির (ইডিপি) সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি শাহ্জালাল ইসলামী ব্যাংকের ট্রেনিং একাডেমিতে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এমএম সাইফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও এসআইসিআইপি-পিআইইউর প্রোগ্রাম ডিরেক্টর মো. মাসুম বিল্লাহ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ও এসআইসিআইপি-পিআইইউর উপপ্রকল্প পরিচালক মোহাম্মদ ওয়াসিম এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির এসএমই বিনিয়োগ বিভাগের প্রধান এফএম নেওয়াজ আলী, ব্যাংকের কোম্পানি সচিব মো. আবুল বাশার, সাসটেইনেবল ফাইন্যান্স ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান মো. আবদুর রহিম এবং মানবসম্পদ বিভাগ ও ট্রেনিং একাডেমির প্রধান একেএম হাসান রহিমসহ ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।