ভারতীয়দের আকৃষ্ট করতে স্টারবাকস তাদের কৌশল ঢেলে সাজাচ্ছে। ভোক্তা হিসেবে শিশুদের দিকেও থাকছে নজর। অপেক্ষাকৃত ছোট, সুলভ পানীয় ছোট শহরগুলোতেও সরবরাহ করে ভারতের দ্রুতবর্ধনশীল অভ্যন্তরীণ বাজার দখল করতে চায় মার্কিন চেইনটি। ভারতে স্টারবাকসের সিইও সুশান্ত দাশ বলেন, ‘ব্যবসার আকার বাড়ার সঙ্গে নতুন ভোক্তাও পেতে হবে।’ কোম্পানিটি ‘পিকো’ নামে ১৭৫ মিলিলিটারের পানীয় বাজারে ছেড়েছে, যা ২ ডলার ২৪ সেন্টে বিক্রি হচ্ছে। এছাড়া একই পরিমাণ মিল্কশেক ৩ ডলার ৩৩ সেন্টে বিক্রি হচ্ছে। দুটো প্রডাক্টই কেবল ভারতের বাজারে পাওয়া যাবে। চা-প্রিয় ভারতে প্রথম বিদেশী কফি ব্র্যান্ড হিসেবে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানিটির ভারতীয় বাজারে ১৪৩টি দোকান খুলতে ১১ বছর লেগেছে। অথচ বেসরকারি উদ্যোগে তিন বছরে থার্ড ওয়েভ ও ব্লু টোকাই খুলেছে ১৫০টি স্টোর। ইউরোমনিটর বলছে, ভারতের ক্ষুদ্র কিন্তু দ্রুত সম্প্রসারমাণ পানীয় বাজারের আকার ৩০ কোটি ডলার এবং প্রতি বছর এর প্রবৃদ্ধি ১২ শতাংশ। যুক্তরাষ্ট্রের বাইরে স্টারবাকসের সবচেয়ে বেশি স্টোর রয়েছে চীনে, ৬ হাজার ২০০টি। ভারতে কোম্পানিটি চায়ে মসলা ও এলাচ সংযোগে ভারতীয় ছোঁয়া নিয়েই অফার সাজিয়েছে, যার দাম ১৮৫ রুপি। রয়টার্স
ভারতের পানীয় বাজার ধরতে মরিয়া স্টারবাকস
ভারতীয়দের আকৃষ্ট করতে স্টারবাকস তাদের কৌশল ঢেলে সাজাচ্ছে। ভোক্তা হিসেবে শিশুদের দিকেও থাকছে নজর।










