সয়াবিনের আন্তর্জাতিক বাজারে হিস্যা বাড়ছে দক্ষিণ আমেরিকার।
২০২১-২২ বিপণন মৌসুমে এ অঞ্চলের দেশগুলোর ৬ কোটি ২৫ লাখ হেক্টর জমিতে সয়াবিন আবাদ করা হবে।
২০২০-২১ মৌসুমে আবাদ করা হয়েছিল ৬ কোটি ৪ লাখ ৫০ হাজার হেক্টর জমিতে।
ঊর্ধ্বমুখী আবাদ উৎপাদন বাড়াতে সহায়তা করবে।
চলতি বিপণন মৌসুমে দক্ষিণ আমেরিকার বাণিজ্যিক ব্লকের দেশগুলো সবমিলিয়ে ২০ কোটি ৮০ লাখ টন সয়াবিন উৎপাদনে সক্ষম হবে।
কৃষিপণ্যবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান এপিকে-ইনফর্ম এ তথ্য জানিয়েছে।
সয়াবিন আবাদ ও উৎপাদনে দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় ভূমিকা রাখবে ব্রাজিল।
চলতি মৌসুমে দেশটির ২১ লাখ হেক্টর জমিতে সয়াবিনের আবাদ হবে।
দেশটিতে সয়াবিন উৎপাদনের সম্ভাবনা রয়েছে ৭৫ লাখ টন।
দক্ষিণ আমেরিকার বাণিজ্যিক ব্লকের দেশগুলোতে উচ্চ প্রতিযোগিতা ও চাহিদা সয়াবিনের বৈশ্বিক উৎপাদন প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে।
চলতি বছর সয়াবিনের বৈশ্বিক রফতানিতে এ অঞ্চলের হিস্যা ৫৮ শতাংশে উন্নীত হতে পারে।
আগামী বছর হিস্যা বেড়ে ৬৩ শতাংশে পৌঁছতে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।
এদিকে সয়ামিলের বৈশ্বিক বাজারে এ বছরও আধিপত্য বজায় থাকবে আর্জেন্টিনার।
বিশ্ববাজারে দেশটির হিস্যা ৬০ শতাংশে দাঁড়াবে।
সয়াবিন তেল উৎপাদনেও বিশ্বের শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হবে দেশটি।










