এ উপলক্ষে গতকাল সকালে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও শহীদদের স্মরণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইস্টার্ন ইউনিভার্সিটির প্রযুক্তি ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মাহফুজুর রহমান। এ সময় আইন বিভাগের প্রধান মোহাম্মদ মামুনুর রশিদ, আইকিউএসির অতিরিক্ত পরিচালক সহযোগী প্রফেসর ড. ইকবাল মাহমুদ, ডেপুটি রেজিস্ট্রার ফরিদ হোসেইন, মানবসম্পদ বিভাগের প্রধান জিএম নাফিউন হোসেইনসহ বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন কমিটির সদস্য সচিব এবং স্টুডেন্ট অ্যাফেয়ার্স ও প্লেসমেন্ট বিভাগের উপপরিচালক কেএম মনিরুল ইসলাম। —বিজ্ঞপ্তি