এনেক্স কমিউনিকেশন্স লিমিটেডের আয়োজনে রাজধানীর আলোকিতে বসছে তিনদিন ব্যাপী ফুড ও এন্টারটেইনমেন্ট উৎসব- মুনলাইট ফেস্টিভ্যাল ২.০। আয়োজনে ২-৪ মার্চ ইফতার থেকে সেহেরি পর্যন্ত থাকছে স্বাদের বৈচিত্র্যময় আয়োজন।

আয়োজকরা জানান, ৫০টিরও বেশি ফুড স্টলে ঐতিহ্যবাহী ইফতার আইটেম থেকে শুরু করে স্ট্রিট ফুড ও সেহেরির বিশেষ পদ পাওয়া যাবে। অংশ নিচ্ছে ওয়াফেল আপ, ফ্রুশ ও চা টাইমসহ একাধিক ব্র্যান্ড।

খাবারের পাশাপাশি থাকছে সঙ্গীত পরিবেশনা, সেলিব্রিটি উপস্থিতি, লাইভ ফায়ার শো, স্ট্রিট পারফরম্যান্স, ফ্যামিলি প্লে জোন ও গেমিং জোন।

উৎসবের স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে আশিয়ান সিটি, পারটেক্স স্টার গ্রুপ, বিকাশ ও বাফুফে। মিষ্টিমুখে শীতল প্রশান্তি যোগ করবে পোলার আইসক্রিম, আর হেলথ স্পন্সর হিসেবে থাকছে ইউনিভার্সাল হেলথ কেয়ার। অতিথিদের জন্য বিশেষ উপহার সহযোগিতায় রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেড ও সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা।

সুস্বাদু খাবার, উষ্ণ আড্ডা আর আপনজনদের সঙ্গে আনন্দময় সময় কাটাতে- মুনলাইট ফেস্টিভ্যাল ২.০ সবার জন্য উন্মুক্ত। -বিজ্ঞপ্তি