দেশীয় শিল্প প্রতিষ্ঠান নাসির সিনট্যাক্স গ্রুপের কর্মকর্তা ও কর্মচারীদের বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ঢাকার আশুলিয়ায় দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ আয়োজনে কোম্পানির সব কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
আয়োজনজুড়ে ছিল নানা ধরণের কর্মসূচি। এর মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা ছিল অন্যতম আকর্ষণ। দিনভর বিভিন্ন খেলাধুলা ও প্রতিযোগিতায় অংশ নেন উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীরা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার দেন নাসির সিনট্যাক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাসিম বিশ্বাস। তিনি এ আয়োজনের মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধন আরো দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন।
—বিজ্ঞপ্তি










