গ্রাহকদের জন্য সহজ ও দ্রুততর আবাসন ঋণ নিশ্চিত করতে বিশেষ সমঝোতা চুক্তি করেছে ইউনাইটেড ফাইন্যান্স ও জেমস কনস্ট্রাকশন লিমিটেড। এ চুক্তির মাধ্যমে জেমস কনস্ট্রাকশনের গ্রাহকরা ফ্ল্যাট কেনার ক্ষেত্রে ইউনাইটেড ফাইন্যান্স থেকে বিশেষ অর্থায়ন সুবিধা পাবেন।
সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে ইউনাইটেড ফাইন্যান্সের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল আহসান ও জেমস কনস্ট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহাদাত হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনাইটেড ফাইন্যান্সের শাখা ব্যবস্থাপনা প্রধান মো. এনায়েত লতিফ ও জেমস কনস্ট্রাকশন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এম কে আনোয়ার হাসান। এ সময় দুই প্রতিষ্ঠানের আরো কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মোহাম্মদ আবুল আহসান বলেন, গত ১৮ বছর ধরে জেমস কনস্ট্রাকশন আবাসন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আরো জানান, ইউনাইটেড ফাইন্যান্স সবসময় গ্রাহকদের চাহিদাকে গুরুত্ব দেয়। একটি পরিবারের কাছে বাড়ির মূল্য তারা গভীরভাবে অনুভব করেন। তাই একই আদর্শের প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে পেরে তারা আনন্দিত। এ অংশীদারত্বের মাধ্যমে গ্রাহকরা সাশ্রয়ী ঋণ ও উন্নত সেবা পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
জেমস কনস্ট্রাকশন লিমিটেড দেশের অন্যতম শীর্ষ রিয়েল এস্টেট প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। তারা দীর্ঘদিন ধরে মানসম্মত আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণ করে আসছে।
অন্যদিকে, ইউনাইটেড ফাইন্যান্স ১৯৮৯ সাল থেকে দেশে আর্থিক সেবা প্রদান করে আসছে। বর্তমানে প্রতিষ্ঠানটি ২৩টি শাখার মাধ্যমে স্বচ্ছতা ও সততার সঙ্গে দায়িত্বশীল আর্থিক কার্যক্রম পরিচালনা করছে।—বিজ্ঞপ্তি










