ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সহযোগিতায় প্রদত্ত এ বীমা সুবিধা করপোরেট পে-রোল গ্রাহকদের কর্মীদের কল্যাণ নিশ্চিতকরণ ও তাদের পরিবারের আর্থিক নিরাপত্তা জোরদারে ব্যাংকের ধারাবাহিক অঙ্গীকারের প্রতিফলন। সাউথইস্ট ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. খালিদ মাহমুদ খান। এ সময় মারমা কম্পোজিটের পরিচালক আজাদ বিন আশরাফ এবং সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী; উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল আমিন ও মো. সেকান্দার-ই-আজম উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বেতন কার্ড’-সাউথইস্ট ব্যাংকের আধুনিক পে-রোল ব্যাংকিং সেবা, যা করপোরেট প্রতিষ্ঠানের বেতনসহ বিভিন্ন ভাতা দ্রুত, নিরাপদ ও দক্ষতার সঙ্গে বিতরণ নিশ্চিত করে। বিশেষত তৈরি পোশাক শিল্পসহ বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের জন্য এ সেবাটি বেতন বিতরণকে সহজীকরণের পাশাপাশি গ্রুপ ইন্স্যুরেন্সের মতো মূল্যসংযোজিত সুবিধা প্রদান করে কর্মীদের আর্থিক সুরক্ষা আরো জোরদার করে।










