এ উপলক্ষে মঙ্গলবার ব্যাংকটির কার্ডস ডিপার্টমেন্ট অফিসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্যাংক এশিয়ার ইভিপি ও হেড অব কার্ডস, এডিসি অ্যান্ড ইন্টারনেট ব্যাংকিং জিশান আহাম্মদ এবং দ্য প্যালেস লাক্সারি রিসোর্টের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মো. তানভির হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, এ চুক্তির আওতায় ব্যাংক এশিয়ার ক্রেডিট কার্ডহোল্ডাররা রিসোর্টটিতে এক রাতের বুকিংয়ে দুই রাত থাকার সুবিধা উপভোগ করতে পারবেন, অফারটি ২৭ মে পর্যন্ত চলবে।