বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উপ-পরিচালক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৯ মে) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ ও সচিব শাহানারা খাতুনের উপস্থিতিতে বিআরডিবি’র সম্মেলন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সভায় প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ বলেন, সমবায় ভিত্তিক কৃষি উৎপাদন ও ব্যবস্থাপনার মাধ্যমে ২০৪১ সালের মধ্যে দারিদ্র্য সীমা ৩ শতাংশের নিচে নিয়ে আসতে বিআরডিবিকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। কেএসএস-এর মাধ্যমে সমবায়ভিত্তিক কৃষির বিপ্লব ঘটিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমবায় স্বপ্ন বাস্তবায়িত করতে হবে।
সচিব শাহানারা খাতুন বলেন, বিআরডিবির কারুপল্লীকে দেশের উন্নতমানের হস্তশিল্পের সংগ্রহশালা হিসাবে গড়ে তোলা হবে।
বিআরডিবির মহাপরিচালক গাফফার খান বলেন, সমবায়ভিত্তিক কৃষি উৎপাদন ও ব্যস্থাপনার জন্য বিআরডিবি ৮টি জেলায় পাইলটিং প্রক্রিয়া শুরু করেছে।










