২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর গঠিত হয় ইউএস ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (টিএসএ)। এরপর থেকে মার্কিন বিমানবন্দরে ৭ জুলাই একক দিনে প্রথমবারের মতো ৩০ লাখের বেশি যাত্রী নিরাপত্তা তল্লাশি পার হলো। এর আগে ২৩ জুন তল্লাশি পার হয় ২৯ লাখ ৯০ হাজার যাত্রী। ধারণা করা হচ্ছিল, ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের ছুটি উপলক্ষে এ সংখ্যা ছাড়িয়ে যাবে, হয়েছেও তাই। চলতি বছর যুক্তরাষ্ট্রে আকাশপথে ভ্রমণ প্রাক-কভিড স্তরের কাছাকাছি পৌঁছে গেছে। আর এ বছরই টিএসএর ইতিহাসে যোগ হয়েছে আটটি ব্যস্ততম দিন। খবর ও ছবি এপি
যুক্তরাষ্ট্রে রেকর্ড ৩০ লাখের বেশি যাত্রী পার হলো নিরাপত্তা তল্লাশি
২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর গঠিত হয় ইউএস ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (টিএসএ)।










