টাটা মোটরসের শেয়ারদর ছয় বছরের সর্বোচ্চে দাঁড়িয়েছে। গতকাল স্থানীয় পুঁজিবাজারে টাটা মোটরসের শেয়ারদর ৩ দশমিক ৫ শতাংশ বেড়ে হয়েছে ৫৬৩ রুপি ৫৫ পয়সা। টানা ছয়দিন বেড়েছে টাটার শেয়ারদর। গতকাল ভারতীয় শিল্প জায়ান্টটির শেয়ারদর ২০১৬ সালের সেপ্টেম্বর পরবর্তী সর্বোচ্চে দাঁড়িয়েছে। এর আগে ২০১৫ সালের ফেব্রুয়ারিতে শেয়ারমূল্য রেকর্ড ৬১২ রুপি শূন্য দশমিক ৫ পয়সায় দাঁড়িয়েছিল। আন্তঃদিবস লেনদেনে গতকাল টাটা মোটরসের বাজার মূলধন প্রথমবারের মতো ২ ট্রিলিয়ন রুপি ছাড়িয়েছে। পিটিআই
টাটা মোটরসের বাজার মূলধন রেকর্ড উচ্চতায়
টাটা মোটরসের শেয়ারদর ছয় বছরের সর্বোচ্চে দাঁড়িয়েছে।










