অ্যাওয়ার্ডটির ষষ্ঠ সংস্করণে আটটি ক্যাটাগরিতে বিকাশ তার ১৭ সেরা সাপ্লাই চেইন পার্টনারকে স্বীকৃতি দেয়। প্রতিটি ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দিয়ে সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে অপারেশনাল এক্সিলেন্স, কমপ্লায়েন্স অ্যান্ড ইন্টেগ্রিটি, প্রো-অ্যাকটিভ সাপোর্ট অ্যান্ড কোলাবরেশন এবং পার্টনার প্রোফাইল ব্যবস্থাপনায় তাদের কর্মক্ষমতাকে আনুষ্ঠানিক পুরস্কারের মাধ্যমে স্বীকৃতি দেয়া হয়েছে।
আয়োজনে বিকাশের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) মঈনুদ্দিন মোহাম্মদ রাহগীর, ইভিপি ও হেড অব সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট মোহাম্মদ রাশেদুল আলম এবং পার্টনার কোম্পানিগুলোর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










