সম্প্রতি এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংক এশিয়ার উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল ব্যাংকিং সৈয়দ জুলকার নাইন এবং র্যাংগস লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ হামদুর রহমান সায়মন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির আওতায় বাংলাদেশে মিতসুবিশি গাড়ির একমাত্র অনুমোদিত পরিবেশক র্যাংগস লিমিটেডের মাধ্যমে গাড়ি কিনতে আগ্রহী গ্রাহকরা ব্যাংক এশিয়া থেকে আকর্ষণীয় শর্তে অটো লোন সুবিধা পাবেন। এর মাধ্যমে গ্রাহকদের জন্য গাড়ি কেনার অর্থায়ন প্রক্রিয়া আরো সহজ ও দ্রুত হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠান দুটি।
ব্যাংক এশিয়া-র্যাংগসের চুক্তি
মিতসুবিশি গাড়ি কিনতে মিলবে সহজ অটো লোন
মিতসুবিশি ব্র্যান্ডের গাড়ি ক্রয়ে গ্রাহকদের জন্য অটো লোন সুবিধা সহজলভ্য করতে র্যাংগস লিমিটেডের সঙ্গে একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি করেছে ব্যাংক এশিয়া পিএলসি। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।










