এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রাইম ব্যাংকের এসইভিপি ও হেড অব লায়াবিলিটি শায়লা আবেদিন এবং সমাধান সার্ভিসেসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. আহমেদ আরমান সিদ্দিকী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়, এ অংশীদারত্বের আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা ‘মাইপ্রাইম’ ও ‘সমাধান’ অ্যাপের মাধ্যমে সমাধান অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করতে পারবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের পক্ষে আরো উপস্থিত ছিলেন হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেটস জোয়ার্দার তানভীর ফয়সাল; হেড অব ডিজিটাল চ্যানেলস এজেডএম ফয়েজ উল্লাহ চৌধুরী। অন্যদিকে সমাধান সার্ভিসেসের পক্ষে ছিলেন হেড অব প্রডাক্ট অ্যান্ড প্রাইসিং মো. সালাহ উদ্দিন তানভীর ও হেড অব বিজনেস অ্যান্ড স্ট্র্যাটেজি এবিএম সাইফুল বারী।










