ঊর্ধ্বমুখী চাহিদায় চীনে বাড়ছে কয়লা উত্তোলন।
চলতি বছরের প্রথম সাত মাসে দেশটি ২২৬ কোটি টন অপরিশোধিত কয়লা উত্তোলন করেছে।
বার্ষিক উত্তোলনের হার বেড়েছে ৪ দশমিক ৯ শতাংশ।
চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকস (এনবিএস) এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
এনবিএসের দেয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি-জুলাই পর্যন্ত উত্তোলন ২০১৯ সালের তুলনায় ৪ দশমিক ৮ শতাংশ বেড়েছে।
গত দুই বছরের একই সময়ের তুলনায় উত্তোলনে গড় প্রবৃদ্ধি এসেছে ২ দশমিক ৪ শতাংশ।
বছরের প্রথম সাত মাসে চীন সব মিলিয়ে ১৬ কোটি ৯৭ লাখ ৪০ হাজার টন কয়লা আমদানি করে।
গত বছরের একই সময়ের তুলনায় আমদানি ১৫ শতাংশ কমেছে।
এনবিএস জানায়, প্রথম সাত মাসে উত্তোলন বাড়লেও শুধু জুলাইয়ে কয়লা উত্তোলন কমেছে।
গত মাসে দেশটি ৩১ কোটি টন কয়লা উত্তোলন করে, যা গত বছরের একই মাসের তুলনায় ৩ দশমিক ৩ শতাংশ কম।










