সাউথ এশিয়া ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের ‘বার্ষিক শাখা ব্যবস্থাপক সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর গ্র্যান্ড প্যালেসে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ নুরুল আলম চৌধুরী।
অনুষ্ঠানে কোম্পানির চেয়ারম্যান, পরিচালনা পর্ষদের সদস্যরা, দেশের বিভিন্ন শাখার প্রধান ও প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্মেলন সঞ্চালনা করেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব মো. আব্দুর রাজ্জাক।
সম্মেলনে বক্তব্যে মুখ্য নির্বাহী কর্মকর্তা গত বছরের নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। সেইসঙ্গে এ সাফল্যে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। চলতি বছরে ব্যবসা সম্প্রসারণ ও বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জনে শাখা প্রধানদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
এ সময় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রণীত আইন ও বিধিবিধান যথাযথভাবে প্রতিপালনের মাধ্যমে সুশাসন নিশ্চিত করে ব্যবসা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
সম্মেলনের শেষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শাখা প্রধানদের অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে মুখ্য নির্বাহী কর্মকর্তা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। -বিজ্ঞপ্তি










