শিক্ষকতা, গবেষণা ও সময় ব্যবস্থাপনার চাপকে কীভাবে দক্ষতা ও সম্ভাবনায় রূপ দেয়া যায়, সে বিষয়ে শিক্ষক ও গবেষকদের সক্ষমতা বাড়াতে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) একটি ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় আয়োজিত এ ওয়েবিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, বিভাগীয় প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের পারডু বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং লাইফ সায়েন্সেস রিসোর্স সেন্টারের পরিচালক ড. আহমেদ মুসতাফা। তিনি শিক্ষকতা ও গবেষণার ভারসাম্য রক্ষা, সময় ব্যবস্থাপনায় অগ্রাধিকার নির্ধারণ এবং কাজের চাপকে কার্যকর উৎপাদনশীলতায় রূপান্তরের কৌশল তুলে ধরেন।

অনুষ্ঠানে আরো ছিলেন আইএসইউয়ের ট্রেজারার অধ্যাপক এইচ টি এম কাদের নেওয়াজ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ আবুল কাসেম, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. একরামুল হক, অধ্যাপক ড. মোহাম্মদ মাসুদুর রহমান, রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিকসহ বিভিন্ন বিভাগের চেয়ারপারসন ও শিক্ষকরা।

উচ্চশিক্ষায় মানোন্নয়ন ও শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়াতে আইএসইউর এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

—বিজ্ঞপ্তি