তার এ আগমনকে ঘিরে গতকাল শোরুমটিতে ছিল দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। এ সময় নীল হুরেজাহান দর্শনার্থীদের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে মায়ার প্রাকৃতিক পণ্য সম্পর্কে জানান এবং নিজেও বিভিন্ন পণ্যের স্যাম্পলিংয়ে অংশ নেন।
প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মায়ার এক্সপেরিয়েন্স জোনে দর্শনার্থীরা ‘ন্যাচারাল ম্যাচ ফর স্কিন অ্যান্ড হেয়ার’ শীর্ষক ভার্চুয়াল এআই অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে নিজেদের প্রয়োজন অনুযায়ী পণ্য সম্পর্কে ধারণা নিতে পারেন। পাশাপাশি ক্রেতাদের জন্য থাকছে বিভিন্ন পণ্যে বিশেষ মূল্যছাড় ও কম্বো সুবিধা। এখানে দর্শনার্থীরা স্যাম্পলিংয়ের মাধ্যমে যাচাই-বাছাই করে নিজের ত্বক ও চুলের জন্য উপযোগী পণ্য কেনারও সুযোগ পাচ্ছেন।
প্রতিষ্ঠানটি বলছে, মায়ার পণ্যগুলো সম্পূর্ণ অথেন্টিক সোর্স থেকে সংগৃহীত প্রাকৃতিক উপাদানে তৈরি এবং আন্তর্জাতিক মান বজায় রেখে উৎপাদন করা হয়। ফলে ব্র্যান্ডটি অল্প সময়ের মধ্যেই ক্রেতাদের আস্থা অর্জন করেছে।
উল্লেখ্য, বসুন্ধরা সিটির লেভেল ওয়ানে পুরো রমজানজুড়ে চলবে মায়া এক্সপেরিয়েন্স জোনের কার্যক্রম। মায়ার পণ্য ও অভিজ্ঞতা কাছ থেকে জানতে সবাইকে এ আয়োজনে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা।









