এনসিসি ব্যাংকের কর্মকর্তাদের জন্য দিনব্যাপী সিএমএসএমই অর্থায়নে দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা সম্প্রতি ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম শামসুল আরেফিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন। এ সময় উপব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলম ও মো. রাফাত উল্লা খান, হেড অব রিটেইল অ্যান্ড এসএমই বিজনেস মোহাম্মদ রীদওয়ানুল হক, মানবসম্পদ বিভাগের প্রধান সৈয়দ হাসনাইন মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
এনসিসি ব্যাংকে সিএমএসএমই অর্থায়নে দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ
এনসিসি ব্যাংকের কর্মকর্তাদের জন্য দিনব্যাপী সিএমএসএমই অর্থায়নে দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা সম্প্রতি ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে।










