স্থানীয় সময় গতকাল দেশটির পার্লামেন্টে এ-সংক্রান্ত একটি আইন পাস হয়েছে। ২০২৮ অর্থবছর নাগাদ সরকারি তদারকি শেষে ২০৩০ সালের এপ্রিলে ডিজিটাল বইয়ের ব্যবহার শুরু হতে পারে। জাপানের সরকারি প্রাথমিক, জুনিয়র হাই ও হাইস্কুলের শিক্ষার্থীরা ডিজিটাল বইগুলো বিনামূল্যে পাবে। নতুন আইন অনুযায়ী, স্থানীয় শিক্ষা বোর্ডগুলো সিদ্ধান্ত নেবে তারা কোন ধরনের বই বেছে নেবে। স্কুলগুলো চাইলে শুধু প্রিন্ট করা বই, শুধু ডিজিটাল বই কিংবা দুই ধরনের বইই একসঙ্গে ব্যবহার করতে পারবে। খবর জাপান টাইমস
২০৩০ সালে জাপানের স্কুলে চালু হচ্ছে ডিজিটাল পাঠ্যবই
জাপানের স্কুলে আনুষ্ঠানিক শিক্ষাসামগ্রী হিসেবে ব্যবহার করা যাবে ডিজিটাল পাঠ্যবই।










